চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

সোমবার পটিয়ায় আমির ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরশ

প্রকাশ: ২০১৯-০১-১৪ ০০:১৪:৫৮ || আপডেট: ২০১৯-০১-১৪ ০০:১৪:৫৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : আজ সোমবার ১ মাঘ ১৪ জানুয়ারী চট্টগ্রামের পটিয়ায় আমির ভান্ডার দরবার শরীফে আমিরুল আউলিয়া হযরত শাহ আমিরুজ্জমান (ক:)’র ১৩৩ তম বার্ষিক ওরশ শরীফ। এ উপলক্ষে দরবার শরীফে প্রতিবছরের ন্যায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত, অনুরক্তদের সমাবেশ ঘটবে পটিয়ায়। এতে বিভিন্ন মঞ্জিলের পক্ষ থেকে এন্তেজামিয়া ওরশ কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে বাদে ফজর খতমে কোরআন, বাদে আছর খতমে গাউছিয়া ও খতমে খাজেগান, বাদে মাগরিব থেকে মিলাদ-কেয়াম, মাইজভান্ডারী ত্বরীকা মোতাবেক সেমা মাহফিল এবং সারারাতব্যাপী জিকির-আজকার, কাওয়ালী মাহফিলের আয়োজন করা হয়েছে।

রাত ২ টায় মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত শেষে তবরুক বিতরণ করা হবে। উক্ত ওরশ শরীফে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ভক্ত অনুরক্তদের সুবিধার্থে পটিয়া শহরে আইন শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থা জোরদার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি এবং পটিয়া থেকে শাহ আমানত ব্রীজ পর্যন্ত সারারাতব্যাপী বাস সার্ভিস চালু রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দরবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *