চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ রাঙ্গামাটি জেলা কমিটির সাথে কেন্দ্রীয় কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০১-১৫ ১৯:৪৭:১৪ || আপডেট: ২০১৯-০১-১৫ ১৯:৫১:৪৮

প্রদীপ শীল, রাউজান: বাংলাদেশ তথ্য প্রযুক্তি লীগ রাঙ্গামাটি জেলা কমিটির সাথে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারী বিকালে বনরুপাস্থ একটি হল রোমে জেলা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উত্তম দেবনাথের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির বিভাগীর সাংগঠনিক সাহাদাত হোসেন সোহেল, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন খান, অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা তথ্য প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ শীল, দক্ষিণ জেলা শাখার সাধারণ মৃদুল শর্মা জয়, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রুস্তম আলী, উত্তম কুমার দাশ, মাসরুম কবির, সনেন্দু বিকাশ চাকমা, মোহাম্মদ সিদ্দিক, সজল নন্দী, জুয়েল কান্তি দে, শেখ মোহাম্মদ বেলাল প্রমূখ।

সাংগঠনিক সভায় প্রধান অতিথি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল প্রযুক্তি সৃষ্টির মাধ্যমে গ্রামকে করবে শহর এমন প্রস্তুতি শুরু করেছে। নেত্রীর গ্রাম হবে শহরের স্বপ্ন বাস্তবায়নে প্রযুক্তি লীগ সহযোগি হিসাবে কাজ করবে। তিনি সরকারের গৃহীত কর্মসূচী বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *