নূর হোসেন মামুন ,
কাপ্তাই প্রতিনিধি :
প্রকাশ: ২০১৯-০১-১৫ ২০:০৫:৪৫ || আপডেট: ২০১৯-০১-১৫ ২০:০৫:৪৫
নূর হোসেন মামুন, কাপ্তাই : একাদশ জাতীয় নির্বাচনে রাঙামাটি আসনে দীপংকর তালুকদার বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় কাপ্তাই উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা চত্তর প্রাঙ্গনে বিশাল গণসংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে গণসংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কাপ্তাই উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মং মারমা সহ আরও অনেকে। অনুষ্ঠানের পরিচালনা করেন, কাপ্তাই উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। এসময় উপজেলা ও ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ প্রায় ৩হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল করতে করতে অনুষ্ঠানস্থলে এসে দীপংকর তালুকদার (এমপি) কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার বলেন, আ.লীগ সব সময় সাধারণ মানুষের পাশে থাকে এবং থাকবে।
এছাড়া তিনি কর্ণফুলী পেপার মিলসের কর্মরত শ্রমিক কর্মচারিরা কেন গত তিন মাস যাবত বেতন ভাতাদি পাচ্ছেনা এই বিষয়ে আগামী দুই দিনের মধ্যে শ্রমিক নেতা, মিলসটির ব্যবস্থাপনা পরিষদ, শিল্পমন্ত্রী ও বিসিএসআই সাথে কথা বলে বিষয়টি সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।