চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

গভীর রাতে হাফেজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল নিয়ে হাজির লোহাগাড়ার ওসি সাইফুল

প্রকাশ: ২০১৯-০১-১৫ ০১:৩৪:২০ || আপডেট: ২০১৯-০১-১৫ ০২:১০:৪৯

আলাউদ্দিন, বীর কন্ঠ :

গভীর রাতে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হাসানুজ্জামান মোল্যাকে সাথে নিয়ে লোহাগাড়ায় এতিম শিশুদের মাঝে শীতের কম্বল বিতরণ করলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো : সাইফুল ইসলাম ।

সোমবার (১৪ জানুয়ারি ) গভীর রাতে  আমিরাবাদ ইউনিয়নের আমিরাবদ সুফিয়া আলিয়া দায়েমীয়া এতিমখানা ও একই ইউনিয়নের কালু সিকদার পাড়া হেফাজখানা ও এতিমখানার এতিম শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন।

এ সময় তাঁর সাথে রাজনীতিবিদ মিয়া মো: শাহজাহন বিন আজিজ, আমিনুল হক মামুন, সমাজ সেবক আকতার হোসেন,  মো: ওবায়দুল হক,  নজরুল ইসলাম, ইকবাল হোসেন আবদুল ওয়াহেদ,  সোহেল,  জুবাইর উপস্থিত ছিলেন। 

সুবিধাবঞ্চিত এসব শিশু কম্বল পাওয়ায় এতিমখানার শিক্ষক ও নিবাসী শিশুরা লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো : সাইফুল ইসলামেরর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

উল্লেখ্য : চলতি শীত মৌসুমে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো : সাইফুল ইসলামের নিজ উদ্যোগে দু:স্থ গরীবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে  শীতের কম্বল বিতরণ করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *