আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৫ ২৩:০২:৪৮ || আপডেট: ২০১৯-০১-১৫ ২৩:০২:৪৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার ছাত্র সমাবেশ ও স্মরণ সভা সফলকল্পে মতবিনিময় সভা সম্পন্ন। মঙ্গলবার বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি ১৯ইং দুপুর ২টায় কর্ণফুলী এ. জে. চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিয় চট্টগ্রাম দক্ষিণ জেলার ছাত্র সমাবেশ ও শহীদ আবু ছাদেক এর স্মরণ সভা সফলকল্পে আওতাধীন সকল থানা, পৌরসভা ও কলেজ শাখার সাথে মতবিনিময় সভা জেলা ছাত্রসেনা সভাপতি নুরুল ইসলাম হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্য বলেন, ১৯৮০ সালের ২১ জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করেন, তাঁর ধারাবাহিকতায় সংগ্রাম ঐতিহ্য ও সাফল্যের ৩৯ তম ছাত্রসেনা’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও স্মরণ সভা সফল করার আহবান জানান ও হেফাজতে ইসলামের আমীর আল্লামা শফি ছাত্রীদের নিয়ে যে বক্তব্য রেখেছেন তাঁর নিন্দা জানান, উনার ঐ বক্তব্যের কারণে নারিদের কে পড়ালেখা থেকে নিরুৎসাহিত হবে এবং ২১ জানুয়ারি শহীদ আবু ছাদেক এর মাজার জেয়ারতে যাবেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতৃবৃন্দ।
সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য সচিব এইচ এম এনামুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মঈনুদ্দিন কাদেরী আমিনুল ইসলাম রুবেল, জাবেদ আহমদ, জোবাইরুল হক, নুরের রহমান রণি, রফিকুল ইসলাম কাদেরী, মোবারক হোসাইন, শাহ নেওয়াজ শুভ, মঞ্জুরুল আলম, আব্দুল মুবিন, শহীদুল ইসলাম, আব্দুল আলিম প্রমুখ।