মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৫ ২২:৪৮:৫১ || আপডেট: ২০১৯-০১-১৫ ২২:৫৩:২৩
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: শিতেরর কম্বল নিয়ে দারিদ্র, অসহায় ও এতিম শিশু শিক্ষার্থীদের পাশে রামুর ৫০ বিজিবির সদর দপ্তরের কর্মকর্তারা।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের নুরুল উলুম হাফেজখানা, মধ্যম বাইশারী রহমানিয়া এতিমখানা ও ধাবন খালী মার্মা পাড়ার, ট্রাইবেল গার্লস অরফেন্স হোম এর অনাথ আশ্রমে অবস্থিত শিশু শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন বিজিবি রামু সেক্টর সদর দপ্তরের সদস্যরা। এছাড়া একই দিনে সকাল ৯টায় কক্সবাজারে রামু উপজেলার ধলির ছড়া আশরাফুল উলুম এতিমখানা মাদ্রাসা, ঈদগড় হাফেজিয়া দারুল উলুম মাদ্রাসা, রামু জঙ্গলী পীরের মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্র্থীদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন, বিজিবি’র রামু সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার- মো. খোরশেদ আলম, বাইশারী ইউ.পি চেয়ারম্যান মো. আলম কোম্পানী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জাহাঙ্গীর আলম বাহাদুর, রহমানিয়া এতিমখানার পরিচালক মাওলানা মন্জুরুল ইসলাম, বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রিদুয়ানুল হক, নুরুল উলুম হাফেজখানার শিক্ষক মো. হাফেজ আলম, অনাথ আশ্রমের সহকারী পরিচালক উম্যানু মার্মা-সহ বিজিবি সদস্যরা। সেক্টর কমান্ডার কর্নেল এস.এম.বায়েজিদ খাঁন, বিজিবিএম পি.এস.সি. র. নির্দেশ মোতাবেক বিভিন্ন এতিমখানায় অবস্থিত অসহায় শিশু শিক্ষার্থীদের মাঝে এসব শিত কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান নায়েব সুবেদার খোরশেদ আলম।