চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় এমপি সামশুল হক সকাশে ইন্দ্রপোল লবন মিল মালিক সমিতি

প্রকাশ: ২০১৯-০১-১৫ ২২:৫৮:০৪ || আপডেট: ২০১৯-০১-১৫ ২২:৫৮:০৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : দেশের অন্যতম বৃহৎ লবন শোধনাগার পটিয়ার ইন্দ্রপোল লবন মিল মালিক সমিতি পটিয়ার নব নির্বাচিত এমপি সামশুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ।

এসময় লবন মিল মালিক সমিতির সভাপতি পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া ইন্দ্রপুল লবন মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর ফজলুল হক, জসীম উদ্দিন, হেলাল, ফারুক, মোর্শেদ প্রমুখ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । তারা পর পর তিনবার বিপুল ভোটে সাংসদ নির্বাচিত হওয়ায় সামশুল হক চৌধুরীকে মালিক সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ।

এসময় তারা পটিয়ার উন্নয়ন প্রক্রিয়া ও মালিক সমিতির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন। এমপি সামশুল হক চৌধুরী নির্বাচনে মালিক সমিতির সার্বিক সহযোগিতা ও সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *