চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলা পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল বশরের মত বিনিময়

প্রকাশ: ২০১৯-০১-১৫ ১৯:৪৩:২১ || আপডেট: ২০১৯-০১-১৫ ১৯:৪৩:২১

রফিকুল আলম : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা হতে চেয়ারম্যান পদে প্রার্থী হবার জন্য চট্টগ্রাম আইন কলেজ শাখার সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আবুল বশর ১৫ জানুয়ারী উপজেলার বিবিরহাটস্থ একটি হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

তিনি মতবিনিময় কালে বলেন,ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি।কখনো কোন অনৈতিক কাজে জড়িত ছিলাম না; উপজেলাবাসীর সেবা করার মানসে আগামী উপজেলা পরিষদ নির্বাচওে চেয়ারম্যান পদে প্রার্থী হবার আশা করেছি। আমি মানুষের ভালবাসা নিয়ে বেঁচে আছি ও থাকব। দূর্নীতি,সন্ত্রাস ও মাদক মুক্ত ফটিকছড়ি গড়ার প্রত্যায় ব্যক্ত করেন। তবে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক দিলে আশা করি আমি জয়লাভ করব। তবে আমাকে নৌকা প্রতিক না দিয়ে অন্য কাউকে নৌকা প্রতিক দিবে তার পক্ষে কাজ কবর।

মতবিনিময় কালে তিনি আরো বলেন,মফস্বল সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। এলাকার সমাজের সকল চিত্র ও লেখা তাদের দিয়ে হয়। অথচ মফস্বল সাংবাদিকরা সব সময় অবহেলিত। উপজেলার বড় বড় রাজনৈতিক ব্যক্তিদের সাথে ও মফস্বল সাংবাদিকদের অনেক দূরত্ব। তিনি আরো বলেন, আপনাদের ও দলমত নির্বিশেষে উপজেলার প্রায় ৭লক্ষ মানুষের ভালবাসা নিয়ে অতীতে ও ছিলাম ; আগামীতে ও থাকব। মতবিনময় কালে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি খায়রুল আমিন সাগর,জুয়েল রাকিব ও হারুয়ালছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল রাব্বী উপস্থিত ছিলেন। উল্লেখ্য ইউনিয়ন থেকে মহানগর পর্যন্ত তিনি আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন এবং সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের মরহুম শামসুল আলমের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *