অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৫ ২০:০১:১৪ || আপডেট: ২০১৯-০১-১৫ ২০:০১:১৪
বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার আসছেন ১৮ জানুয়ারী শুক্রবার বিকেলে। জানা যায়, স্থানীয় ‘পাঠশালা’ নামক একটি সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এঅনুষ্টানে আরো উপস্থিত থাকবেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মিঃ শ্যাম সুন্দর সিকদার ও স্থানীয় সাংসদ মঈন উদ্দীন খান বাদল।
ডাক বিভাগ চট্টগ্রাম পূর্বাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল আনন্দ মোহন দত্ত এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি থাকবেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, এসিআই লিমিটেডের পরিচালক (কিউ.এ) প্রিয়তোষ দত্ত, চমেক হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. রজত বিশ্বাস, সমাজসেবক অদুল চৌধুরী ও ব্যবসায়ী হিরন্ময় দত্ত। ছবির ক্যাপসনঃ ডাক টেলি যোগাযোগ ও তথ্য মন্ত্রী মোস্তাফা জব্বার।