চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত মানুষের মাঝে ছুটে চলছেন গিয়াস উদ্দিন চৌধুরী

প্রকাশ: ২০১৯-০১-১৬ ০১:৩৮:৩০ || আপডেট: ২০১৯-০১-১৬ ০১:৩৮:৩০

চকরিয়া অফিস :

জমে উঠেছে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন। এখনো নির্বাচনের তারিখও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এরপরও ভোটারদের মাঝে ছুটে চলছেন প্রার্থীরা। ভোটারদের কৌতূহলের যেন শেষ নেই। নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে ভোটারদের মধ্যে।

উপজেলা পরিষদ নির্বাচন দলীয় হওয়ায় এ সুযোগে মাঠে ময়দানে রয়েছেন উপজেলা ও পৌর আওয়ামীলীগের একাধিক সিনিয়র নেতারা। তবে সবচেয়ে বেশি ভোটের মাঠে এগিয়ে রয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী। তিনি কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীনভাবে জনপদে ছুটে চলেছেন। উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী সভা-সমাবেশ চালিয়ে যা”েছন। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা রকম প্রতিশ্রুতি দি”েছন তিনি।

গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত গিয়াস উদ্দিন চৌধুরী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় তিনি বলেন, চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন খুব শীঘ্রই ঘোষণা হ”েছ। নির্বাচন কমিশনও সব প্র¯‘তিও সম্পন্ন করেছেন। গ্রামীণ জনপদ থেকে ঢেলে সাজাতে হবে। এজন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন। আগামী নির্বাচনে আপনাদের সহযোগিতা ও দোয়া চা”িছ।

ডুলাহাজারা, কাকারা ও পৌরসভার ৮নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময় উপ¯ি’ত ছিলেন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি বশির আহমদ, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক, যুবলীগ নেতা বেলাল উদ্দিন, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, যুবলীগ নেতা নাছির উদ্দিন। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *