চট্টগ্রাম, , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামের ১৬ নারী সংরক্ষিত আসনে এমপি হতে চান

প্রকাশ: ২০১৯-০১-১৬ ২০:৫৭:১১ || আপডেট: ২০১৯-০১-১৬ ২০:৫৭:১১

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করা হবে আগামী ১৭ ফেব্রুয়ারি । তবে এরই মধ্যে শুরু হয়ে গেছে সংরক্ষিত আসনে এমপি পদ প্রত্যাশীদের দৌড়ঝাপ। সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের জন্য বরাদ্দ রয়েছে ৩টি আসন। এই ৩টি আসনের বিপরীতে আলোচনায় আছেন চট্টগ্রামের ১৬ নারী।

তার মধ্যে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে যাদের নাম উঠে এসেছে তারা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর ও নারী নেত্রী অ্যাডভোকেট রেহেনা বেগম রানু, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী,চট্টগ্রাম উইম্যান চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলী, সাবেক সংসদ সদস্য হাসিনা মান্নান।

এ ছাড়াও আলোচনায় আছেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, কেন্দ্রিয় মহিলা আ.লীগের নির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুন্নাহার বেগম, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহিদা আকতার জাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী এবং কক্সবাজার মহিলা আওয়ামী লীগ সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *