খলিল চৌধুরী
সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৬ ২১:০৪:০৪ || আপডেট: ২০১৯-০১-১৬ ২১:০৪:০৪
খলিল চৌধুরী, সৌদিআরব : জেদ্দায় রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদিআরব পশ্চিমাঞ্চলের পক্ষ থেকে মিলেনিয়াম টিভি স্টাফ রিপোর্টার এমদাদুল হক কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সভাপতি-চ্যানেল আই সৌদি-প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিনের সভাপতিত্বে এসোসিয়েশেনের সাংগঠনিক সম্পাদক-এসএটিভি প্রতিনিধি বাহার উদ্দিন বকুলের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক-এনটিভি প্রতিনিধি মাসুদ সেলিম।
এ সম্বর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন, বিদায়ী সংবর্ধিত মিলেনিয়াম টিভি স্টাফ রিপোর্টার মোঃ-এমদাদুল হক। বিদায় সম্বর্ধনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রিপোর্টার্স এসোসিয়েশেনের সিনিয়র সহ-সভাপতি-বাংলাভিশন টিভি প্রতিনিধি সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক আরটিভি প্রতিনিধি হানিস সরকার উজ্জল, যুগ্ম-সাধারণ সম্পাদক জিটিভি প্রতিনিধি সেলিম আহমেদ, এশিয়ান টিভি প্রতিনিধি কাউছার আবদুসালাম, সময়টিভি প্রতিনিধি আল মামুন শিপন, মাইটিভি প্রতিনিধি মোবারেক হোসেন ভূইয়া, ডিভিসি টিভি প্রতিনিধি রঞ্জু আহমদ, বাংলা টিভি প্রতিনিধি সাইফুল রাজিব, জয়যাত্রা টেলিভিশন-সিপ্লাস টিভি প্রতিনিধি খলিল চৌধুরী, চ্যানেল এস প্রতিনিধি ইকবাল প্রধান, সাহারা টিভি প্রতিনিধি রফিক আহমদ ও নুরে আলম প্রমুখ।
সম্বর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভা শেষে রিপোর্টার্স এসোসিয়েশেন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদিআরব পশ্চিমাঞ্চল পক্ষ থেকে সংবর্ধিত এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক ও মিলেনিয়াম টিভি স্টাফ রিপোর্টার মোঃ-এমদাদুল হক’কে সম্মানন ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। একই সাথে তাকে রিপোর্টার্স এসোসিয়েশনের আজীবন সদস্য ঘোষনা করেন