আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৬ ২৩:২১:০১ || আপডেট: ২০১৯-০১-১৬ ২৩:২১:০১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : গতকাল তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে গিয়াস উদ্দীন চৌধুরী কুসুমের ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। এসময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের চট্টগ্রাম পএিকার সম্পাদক আব্দুল হাই, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মহিউদ্দীন চৌধুরী।
এসময় ড. হাছান মাহমুদ বলেন, , ‘যত দ্রুত সম্ভব নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবো। ২৮ তারিখ (২৮ জানুয়ারি) সময়সীমা আছে, চেষ্টা করবো সময়সীমার মধ্যে করা যায় কি না। কিন্তু সেটি করতে গেলে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। যত দ্রুত সম্ভব সেটি আমরা করবো। বর্তমান যে ওয়েজবোর্ড সেখানে টেলিভিশন নাই। টেলিভিশন সাংবাদিকদেরও সেখানে আনা দরকার। সেটি নিয়ে আমরা পরবর্তীতে কাজ করবো। আর ওয়েজবোর্ড বাস্তবায়ন করবেন ঘোষণা দিয়ে কেউ না করে থাকলে সেটিও আমরা তদারক করবো।’ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ আরো বলেন, ‘আওয়ামী লীগ পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায়। ভারতীয় উপমহাদেশতো নয়-ই, পুরো এশিয়া মহাদেশে যেখানে গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচিত হয় সেখানে মালয়েশিয়া ও সিঙ্গাপুর ছাড়া অন্য কোথাও একই দল পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় যায়নি। এভাবে পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগকে নিয়ে যাওয়ার কৃতিত্ব হচ্ছে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। শেখ হাসিনা কর্মঠ প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে গত ১০ বছরে বাংলাদেশ বদলে গেছে।’ তিনি বলেন, ‘২০০৮ সালে আমরা দুইটি স্বপ্নের কথা বলেছিলাম। একটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, আরেকটি হচ্ছে দিনবদল। যখন ডিজিটাল বাংলাদেশের স্লোগান দেই আমরা তখন অনেকেই এটিকে নিছক নির্বাচনী স্লোগান বলে হাস্যরস করেছিল। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, ডিজিটাল বাংলাদেশ বাস্তবতা।
ড. হাছান মাহমুদ বলেন, ১৭ কোটি মানুষের দেশে ১৫ কোটি সিম ইউজার, ১৪ কোটি মোবাইল ফোন ইউজার। এখন রিকশাওয়ালা ভাইয়ের হাতে মোবাইল ফোন, একজন ভিক্ষুকের হাতে মোবাইল ফোন। মোবাইল ফোনে এখন শুধু কথা বলা যায় তা নয়, ছবি দেখা যায়, ভিডিও কল করা যায়। পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়, টেলিমেডিসিনে ডাক্তারের পরামর্শ পাওয়া যায়, গ্রামের কৃষক মোবাইলে ফসলের ছবি পাঠিয়ে কৃষি অফিসারের পরামর্শ নেন।