আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৬ ২৩:১৯:১১ || আপডেট: ২০১৯-০১-১৬ ২৩:১৯:১১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া থেকে হ্যাট্রিক বিজয়ী এমপি আলহাজ্ব সামশুল হক চৌধুরী সহ ক্রীড়াঙ্গনের অন্যান্য নির্বাচিত এমপিদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংবর্ধণা প্রদান করেছে। এতে সভাপতিত্ব করেন বাফুফের সভাপতি কাজী সালাহ উদ্দিন। বক্তব্য রাখেন বাফুফের সহ-সভাপতি আবদুস সালাম মোর্শেদী এমপি, সংবর্ধিত পটিয়ার হ্যাট্রিক বিজয়ী সামশুল হক চৌধুরী এমপি, কাজী নাবিল আহমেদ, মহিউদ্দিন মহি, হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সহ বাফুফের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, ক্রীড়াঙ্গনের সংগঠকরা খেলার মাঠ পেরিয়ে জন সেবায় অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তারা নি:স্বার্থ ভাবে মানব সেবায় আত্মনিয়োগ করায় জনগণ সহজেই তাদেরকে মনের ভাষা বোঝাতে পারেন। তাই তারা ক্রীড়াঙ্গনকে ছাপিয়ে এখন রাজনীতির মাঠে প্রিয় নেতার আসনে অভিষিক্ত হচ্ছেন। তারা নির্বাচিত সফল এমপিদেরকে ক্রীড়ার উন্নয়নে অবদান রাখার আহবান জানিয়ে বলেন, খেলাধুলা সুস্থ সবল জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে সুস্থ জাতি গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে।