আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৬ ২৩:১৭:২৭ || আপডেট: ২০১৯-০১-১৬ ২৩:১৭:২৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : আল আরাফাহ ইসলামী ব্যাংক পটিয়া শাখা গতকাল বিভিন্ন এলাকায় দু:স্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে। এসময় পৌরসভার শেয়ানপাড়া এলাকায় উপস্থিত ছিলেন পটিয়া শাখা প্রধান ও ভিপি মোহাম্মদ অলিউল্লাহ, কাউন্সিলর গোফরান রানা, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, ব্যাংকার মোহাম্মদ হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারেকুর রহমান তারেক সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও ইন্দ্রপোল ও আল্লাই ওখাড়া এলাকায় উপস্থিত ছিলেন পটিয়া শাখা প্রধান ও ভিপি মোহাম্মদ অলিউল্লাহ, পটিয়া ইন্দ্রপোল লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক কমিশনার ফজলুল হক, কাউন্সিলর আবদুল খালেক, শাহ আশরাফ একাডেমীর পরিচালক ইকবাল কাদেরী, হাম সল্টের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়াহিদুস ছমদ হেলাল, আনোয়ারা ট্রেড’র ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, ব্যাংকের অফিসার শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবদুর রহমান, আল্লাই মোহাম্মদিয়া এতিম খানার সাধারণ সম্পাদক আবু ছৈয়দ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। যা অনুধাবন করে আল আরাফাহ ইসলামী ব্যাংক যে ভূমিকা নিয়ে এগিয়ে এসেছে তা প্রশংসনীয়। তারা সব ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠানকে এ ধরণের মানসিকতায় শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।