চট্টগ্রাম, , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

মরদেহটি স্বজনরা শেষ বারের মতো দেখতে চাই

প্রকাশ: ২০১৯-০১-১৬ ২০:১৪:০১ || আপডেট: ২০১৯-০১-১৬ ২০:১৪:০১

রফিকুল আলম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ওমান প্রবাসী জহুরুল ইসলামের মরদেহটি স্বজনরা শেষ বারের মতো দেখার জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা সহ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা। জানা যায়, উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হলদার বাড়ীর জনৈক মৃত মীর আহমদের ছেলে সোনতান অব ওমানের ইয়াংকেল ওকাবা এলাকায় থেকে প্রবাসী জহুরুল ইসলাম বিগত ২০/২৫ বছর ধরে যাতায়তের মাধ্যমে প্রবাস জীবন অতিবাহিত করে আসছে।গত বছরের প্রথম দিকে দেশে এসে আবার চলে যায়।

এ চলে যাওয়া যে শেষ যাওয়া তা কেউ কল্পনা করেনি।সদাহাস্যোজ্জল জহুর গত ১৩ জানুয়ারী দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বদ্ধ হয়ে মারা যান। মৃত্যুর দিন সকালে পরিবারের সকলের সাথে ফোনে কথা ও বলেছেন। এ কথা যে শেষ বারের তা কেহ জানতো না। গত ৪ দিন ধরে জহুরের অবুঝ ৪ সন্তান সহ স্বজনদের আহাজারীতে এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারনা হয়েছে। এদিকে ওমান হতে জহুরের ভাতিজা আলীম উল্লাহ ১৬ জানুয়ারী বিকালে ফোনে জানান, মরদেহ বাড়ীতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। দূতাবাস হতে প্রয়াজনীয় কাগজ পত্র পেলে মরদেহ বাড়ীতে পাঠানোর ব্যবস্থা হবে। অপরদিকে জহুরের বাড়ীর প্রবাসী মুহাম্মদ শফি জানান, প্রবাসীদের এধরনের বিপদের সময় দূতাবাসের হস্তক্ষেপ প্রয়োজন । নতুবা দেশে যে কারো মরদেহ পাঠাতে সমস্যায় ভূগতে হয় ও অনেক সময় চলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *