প্রকাশ: ২০১৯-০১-১৬ ২১:০১:২৬ || আপডেট: ২০১৯-০১-১৬ ২১:০১:২৬
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের গ্রুপ কমান্ডার ও শিলক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল হকের কাল (১৭ জানুয়ারি, বৃহষ্পতিবার) ৮ম মৃত্যুবার্ষিকী। তিনি কোদালা উচ্চ বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
প্রয়াত নুরুল হকের ছেলে কোদালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাউছার নূর লিটন বলেন, মৃত্যুবার্ষিকী উপলক্ষে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। নিজ বাড়িতে দিনব্যাপী খতমে কোরআন, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।