চট্টগ্রাম, , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

শাকপুরায় বুড়াকালী মাতৃমন্দিরে বার্ষিক মহোৎসব উপলক্ষে ধর্মসভা অনুষ্টিত

প্রকাশ: ২০১৯-০১-১৬ ২০:২১:০৫ || আপডেট: ২০১৯-০১-১৬ ২০:২১:০৫

বোয়ালখালী প্রতিনিধিঃ মধ্যম শাকপুরা সার্বজনীন শ্রীশ্রী মা বুড়াকালী মাতৃমন্দিরের উদ্যোগে শ্রী বিগ্রহের ১০ম প্রতিষ্টা বার্ষিকী ও পূণ্যতীর্থ উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ১৪ ও ১৫ জানুয়ারী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে ১৪ জানুয়ারী এক মহতী ধর্মসভা মাতৃমন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবলা চৌধুরী বাবুর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- শ্রীশ্রী কৈবল্য ধামের ট্রাষ্টী প্রকৌশলী চন্দন দাশ, ধর্মীয় অালোচক ছিলেন- শ্রী দিপু দাশ চন্ডী, বিশেষ অতিথি ছিলেন- বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, অাওয়ামীলীগ নেতা সুভাষ চৌধুরী টাংকু, বোয়ালখালী উপজেলা মহিলা অাওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ ইলা বড়ুয়া, প্রধান বক্তা ছিলেন- অধ্যাপক প্রদীপ দে, বিশেষ বক্তা ছিলেন- শিক্ষক বাদল কান্তি নাথ। মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক লিটন চৌধুরী ও কানু দেবনাথের উপাস্থাপনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-প্রধান শিক্ষক নীলমনি নাথ, মুক্তিযোদ্ধা রতন কুমার চৌধুরী,সুধীর চৌধুরী কার্ত্তিক, রঞ্জীত চৌধুরী,কানু নাথ, নীলপদ রায় চৌধুরী,মিলন দেবনাথ প্রমুখ। ১৫ জানুয়ারী ব্রহ্মমুহুর্তে অষ্ট প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকাব্রহ্ম মহানামযঙ্গের শুভারম্ভ, দুপুর ও রাতে মহাপ্রসাদ বিতরন, রাত ১২ টায় কৃষ্ণলীলা প্রদর্শন, ১৬ জানুয়ারী স্রীশ্রী তারকাব্রক্ষ্ম নামযজ্ঞের পূর্ণাহুতি ও দধি বিতরন করা হয়।

গৃহীত কর্মসূচি শুরুর প্রথমে বিভিন্ন প্রতিভাবান শিল্পীর পরিবেশনায় এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্টান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *