আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৬ ২৩:২২:৩৮ || আপডেট: ২০১৯-০১-১৬ ২৩:২২:৩৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সম্পন্ন হয়েছে। এতে প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও কমিটির সদস্যবৃন্দ অংশ নেয়। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য যথাক্রমে জহির আহমদ মেম্বার, শিক্ষক-শিক্ষিকার মধ্যে প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গণি, সহকারী শিক্ষক যথাক্রমে অলকেশ কুমার দাশ, হোছনে আরা বেগম, পপি বড়ুয়া, গোপা বিশ্বাস, মোহাম্মদ বাহাদুর, অনিমা রাণী দে, মো. খাইরুল ইসলাম, নিবেদন বিশ্বাস প্রমুখ।
দিনব্যাপী কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমন দর্শণীয় স্থানগুলো পরিদর্শন করেন। শিক্ষা সফর শেষে শিক্ষা সফরের গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি সহ পাঠক্রমিক শিক্ষা হিসেবে শিক্ষা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা সফরে গিয়ে অন্তত একদিনের জন্য হলেও মনটাকে সতেজ ও আনন্দময় করে তুলতে পারে। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা নিজের চোখে দেখে শুনে অনেক জ্ঞান অর্জন করতে পারে এবং সৃজনশীলতা বৃদ্ধি পায় এবং তাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়।