চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

মাতামুহুরী থানা ও বদরখালীকে পৌরসভা বাস্তবায়ন করা হবে : গিয়াস উদ্দিন চৌধুরী

প্রকাশ: ২০১৯-০১-১৭ ২২:৪৪:৩৮ || আপডেট: ২০১৯-০১-১৭ ২২:৪৬:০০

মিজবাউল হক:

মাতামুহুরীকে থানা বাস্তবায়ন করা হবে। মাতামুহুরীর সাতটি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনিক সুবিধা এবয়ং দ্রুত সময়ে চিকিৎসা সেবা পায় না। নাগরিক সুবিধা নিশ্চিত করতে বর্তমান আওয়ামীলীগ সরকার নানাভাবে কাজ করে যাচ্ছেন। এই সরকার গরীব বান্ধব সরকার। তাই আগামীতে মাতামুহুরীকে থানা ও বদরখালীকে পৌরসভা করা হবে। চিকিৎসা সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে মাতামুহুরীতে ৩০শষ্যা বিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম এমপি’কে সাথে নিয়ে এসব দাবী বাস্তবায়ন করা হবে। এসব বাস্তবায়ন হলে এই এলাকার লক্ষাধিক মানুষ নাগরিক সুবিধা দ্রুত পাবে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন ও সাহারবিল ইউনিয়নের বিভিন্ন এলাকা গণসংযোগ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন। 

এসময় উপস্থিত ছিলেন, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সরওয়ার আলম, মাতামুহুরী থানা আওয়ামীলীগ নেতা আবদুছ সোবহান, পৌর কাউন্সিলর মুজিবুল হক, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুবলীগ নেতা কাইছারুল হক, মোজাহার আহমদ, নুরুল আমিন। এদিকে একই দিন তিনটার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরীর সমর্থনে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে একটি টিম বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, সহ-সভাপতি এম আর চৌধুরী, পেকুয়া আওয়ামীলীগের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার। এরমধ্যে হারবাং, লক্ষ্যারচর, পহরচাঁদা সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *