জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৮ ০০:৪৬:৩৮ || আপডেট: ২০১৯-০১-১৮ ০০:৪৬:৩৮
আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় ১৮ জন সেরা মাকে সম্মাননা দেওয়া হয়েছে। উপজেলার বারখাইন পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রম এ অনুষ্ঠান আয়োজন করে। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্রছাত্রীর মাদের এ সম্মাননা দেয়া হয়। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিলীপ কুমার মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য্য।
বিশেষ অতিথি ছিলেন বারখাইনের ইউপি সদস্য আজিজুল হক আজিজ,তৈলারদ্বীপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রনব রঞ্জন চক্রবর্তী ও সাংবাদিক জাহেদুল হক। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতা প্রভা দত্ত। বিদ্যালয়ের শিক্ষিকা নেলী দেবীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহসভাপতি শম্ভু রঞ্জন দত্ত,অভিভাবক সদস্য আকতার হোসেন,বিপ্লব কান্তি দত্ত ও কুসুম আকতার। অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।