চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

প্রকাশ: ২০১৯-০১-১৮ ০০:২৮:৩৬ || আপডেট: ২০১৯-০১-১৮ ০০:২৮:৩৬

নূর হোসেন মামুন, কাপ্তাই : বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও জাতীর জনক বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু কর্ণার। পাঠ্য বইয়ের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস জানতে কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজের পাঠাগারের একাংশে তৈরী করা হয়ে এই কর্ণারটি। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই কর্ণারটির অানুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে তিনি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে পুরো কর্ণারটি ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেল, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা অা’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কর্ণফুলী সরকারি কলেজের উপাদক্ষ সিরাজ উদ্দিন সহ অারও অনেকে। এসময় রাঙামাটি জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদ পাঠ্য বইয়ের পাশাপাশি বাস্তবসম্মত জ্ঞান অাহরণের বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে গিয়ে বলেন, বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। তাই সকলের হাতে হাতে মোবাইল ফোন, স্মার্টফোন থাকাটা স্বাভাবিক। তবে এই প্রযুক্তিকে শুধু সময় অপচয়ের জন্য ব্যবহার করলে চলবেনা। বর্তমানে ইউটিউভ, গুগোল সহ অারও অনেকে সাইটে জ্ঞান ভান্ডার খোলা হয়েছে। একজন ভিজিটরের যা যা প্রয়োজন তা সেখানে পাওয়া সম্ভব হচ্ছে। তাই প্রযুক্তিকে শিক্ষাবন্ধব করে তুলতে হবে।

তিনি অারও বলেন, কলেজের অপ্রয়োজনীয় সময়কে লাইব্রেরীতে বই পড়ে কাটানো উচিত। জ্ঞান অর্জনের ভুমিকা অপরিসিম। বেশি বেশি বই পড়ে নিজের জ্ঞানকে প্রসারিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *