চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাইয়ের ছাত্রছাত্রীদের মাঝে পোশাক বিতরণ

প্রকাশ: ২০১৯-০১-১৮ ০০:২৬:৩৩ || আপডেট: ২০১৯-০১-১৮ ০০:২৬:৩৩

নূর হোসেন মামুন, কাপ্তাই : রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গায় ইউনিয়নের সাক্রাছড়ি জুনিয়র হাই স্কুলে বৃহস্পতিবার সকালে ২০১৭-১৮ অর্থ বৎসরের এলজিএসপি-৩ এর অর্থায়নে ছাত্র-ছাত্রীদের মাঝে পোশাক বিতরণ এবং অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন, রাঙামাটি জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ অাহেমদ রাসেল, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহমেদ চৌধুরী, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. নূর অারও অনেকে।

রাঙামাটি জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদ এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, সমতলের জেলা সমূহের ন্যায় পার্বত্য অঞ্চলেও সরকার গত ১০বছরে শিক্ষা খাতের অগ্রগতিতে ব্যাপক কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় সরকারকে ভালো ফলাফল দিতে ব্যর্থ হয়নি এই অঞ্চলের শিক্ষার্থীরা। অার এর ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষার্থীদের অারও বেশি মনযোগীতা দিয়ে মানসম্মত, তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জন করতে হবে। এজন্য শিক্ষক সহ সকলকে এগিয়ে অাসার অাহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *