এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৮ ২৩:৫৩:০৪ || আপডেট: ২০১৯-০১-১৮ ২৩:৫৩:০৪
চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া বাদশার পাড়া তরুন প্রজন্ম সংঘের উদ্যোগে ১৮ জানুয়ারী সকাল ১০টায় ফ্রি চিকিৎসা ক্যাম্প ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা চন্দনাইশ কিন্ডার গার্ডেন এসোসিয়েনের সভাপতি মোঃ শাহাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দস্তগীর, মোঃ আজিজুল ইসলাম, নরুল হক টিপু, মফিজুর রহমান, আবদুল হামিদ, মোঃ আবদুল মালেক, আবদুস সাত্তার,সংগঠনের সভাপতি এনাম উদ্দীন, ক্লাবের কর্মকর্তাদের মধ্যে শাহরিয়ার মাসুদ, আব্বাস উদ্দীন সোহেল, সাজ্জাদ হোসেন, নাজিম উদ্দীন, মোঃ মহিউদ্দীন, জাহেদুল ইসলাম সাগর, জয়নাল আবেদীন চুংকু, মোঃ আরাফাত, বোরহান উদ্দীন, সাদ্ বিন হারুন, সাকিব আল হাসান, মোঃ তফসির, সাদু হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা সভা শুরুর আগে সকাল ৮টা থেকে এলাকার অসহায়, গরীব রোগীদের বিনামূল্যে সেবা ডায়বেটিক পরীক্ষা করা হয় এবং চিকিৎসা ক্যাম্পে দোহাজারী গ্রীণ হাসপাতালের ডাক্তার সরোয়ার কালাম জুয়েল নেতৃত্বে চিকিৎসা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ শাহাজাহান বলেন, শিক্ষার্থীরা হচ্ছে আগামী দিনের দেশের কর্ণধার। তাই তাদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনা প্রয়োজন। শিক্ষা ক্ষেত্রে সরকারের উন্নয়ন প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এ ক্ষেত্রে সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহবান জানান।