চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে ২দিনে ওয়ারেন্টভূক্ত,ইয়াবাসহ গ্রেফতার ৭

প্রকাশ: ২০১৯-০১-১৮ ২৩:৫০:৫৮ || আপডেট: ২০১৯-০১-১৮ ২৩:৫০:৫৮

চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ ১৭ ও ১৮ জানুয়ারী বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত ও ইয়াবাসহ ৮জন আসামীকে গ্রেফতার করেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি)কেশব চক্রবর্ত্তীর নেতৃত্বে একদল পুলিশ গত দু’দিনে সিআর সাজা ওয়ারেন্ট ভূক্ত এবং ২টি জিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী নাজিম, পিতা-আতা উল্যাহ, সিআর সাজা ওয়ারেন্ট ভূক্ত, মোঃ কামাল, পিতা-মোঃ সামশুল আলম, উভয় সাং-পূর্ব ধোপাছড়ি, সিআর ওয়ারেন্ট ভূক্ত, আব্দুল কৈয়ম, পিতা-মৃত আব্দুর রশিদ, আলমগীর হোসেন, পিতা-মৃত আমিরত জ্জামান, মোঃ কালু, পিতা-মৃত আব্দুল্লাহ, শাহাদাত নবী, পিতা-মৃত ছিদ্দিক আহাম্মদ, সর্ব সাং-পশ্চিম ধোপাছড়ি সর্বমোট ০৮টি পরোয়ানাভূক্ত এবং ৫৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বশির খাঁন(৪৫), পিতা-মৃত দিলদার খাঁন, সাং-দোহাজারী ডাক বাংলা ০৩নং ওয়ার্ড, দোহাজারী পৌরসভাকে গ্রেফতার করা হয়। তাদেরকে থানা পুলিশ আদালতে প্রেরণ করেন। এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবতী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *