চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

দলের জন্য কোন ব্যবসায়ি থেকে একটি টাকাও চাঁদা নেইনি–গিয়াস উদ্দিন চৌধুরী

প্রকাশ: ২০১৯-০১-১৮ ২৩:৫৫:৫৬ || আপডেট: ২০১৯-০১-১৮ ২৩:৫৫:৫৬

চকরিয়া অফিস: আওয়ামীলীগ হচ্ছে ব্যবসা বান্ধব সরকার। ব্যবসায়ীদের ক্ষতি হয় এমন কাজ সরকার করেনি। দেশে যাতে ব্যবসায়িরা শান্তিপূর্নভাবে বিনিয়োগ করতে পারে সেজন্য নানা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। বিগত সময়ে চকরিয়া পৌরশহরে হরতাল অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করেছে। বন্ধ রাখা হয়েছে মার্কেট গুলো। মার্কেট গুলোতে হামলা করেছে। সেই সময় আওয়ামীলীগ নেতারা ব্যবসায়িদের নিরাপত্তা দিয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে হক সুপার মার্কেটে ব্যবসায়িদের কার্যালয়ে চকরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী চকরিয়া ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দের সাথে গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চকরিয়া ব্যবসায়ি সমিতির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরাফত উল্লাহর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, সহ-সভাপতি এমআর চৌধুরী, সহ-সভাপতি আবু মুছা, সহ-সভাপতি মুজিবুল হক রতন, পেকুয়া আওয়ামীলীগের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, ব্যবসায়ি নেতাদের মধ্যে অর্থ সম্পাদক শফিউল আলম, সিনিয়র সহ-সভাপতি পৌর কাউন্সিলর মুজিবুল হক, ব্যবসায়ি রেজাউল হক, মাহমুদুল হক, স্বর্ণ ব্যবসায়ি রতন বরণ দাশ, হেলাল উদ্দিন, নবী হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, বাপ্পী।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী আরও বলেন, ব্যবসায়িদের ব্যবসার জন্য সহজ শর্তে ঋণ প্রয়োজন। সহজ শর্তে ঋণ পেলে ব্যবসা সফল হবে। ব্যাংক থেকে সহযোগিতা পাওয়ার জন্য সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। দীর্ঘদিন ধরে ব্যবসা ও রাজনীতি করেছি। তবে দলের জন্য কারও কাছ থেকে একটি টাকাও চাঁদা নেইনি। তিনিও একজন সফল ব্যবসায়ি। দীর্ঘ ৪০বছর ধরে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করেছি। কারও ক্ষতি করেনি। আমিও একজন্য ব্যবসায়ি হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আগামী উপজেলা নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি। এরআগে চকরিয়া টিন ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী। এসময় ব্যবসায়ি নাছির উদ্দিন, খলিলুর রহমান, আবু মুছা, নুরুল আমিন সহ ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *