চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

এস. এম. রাশেদ চন্দনাইশ প্রতিনিধি

দোহাজারী টমটম উল্টে ৬ জন আহত

প্রকাশ: ২০১৯-০১-১৮ ২৩:৪৬:৫০ || আপডেট: ২০১৯-০১-১৮ ২৩:৪৬:৫০

 চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী ফুলতলা এলাকায় একটি যাত্রীবাহি টমটম উল্টে ৬ জন আহত হয়েছে। তৎ মধ্যে দু’জন চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ১৮ জানুয়ারী দুপুর ১২টায় ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে চলাচলরত অবৈধ তিন চাকার টমটম গাড়ীটি দেওহানহাট এলাকা থেকে ৬জন যাত্রী নিয়ে উপজেলার পশ্চিম হাছনদন্ডী এলাকার মুন্সী মিয়ার পুত্র চালক রহমান (৩৫) যাচ্ছিল দোহাজারী বাসষ্টেশনে যাওয়ার পথে হঠাৎ রাস্তার একপাশে এসে গাড়ীটি উল্টে যায়। এসময় ৬জন আহত হয়। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে দোহাজারী হাসপাতাল স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়।

তৎমধ্য উপজেলার হাছনদন্ডী এলাকার আবদুল মাজেদের পুত্র দোহাজারী প্রিন্টিং প্রেসের মালিক এনামুল হক (৩৩) ও তার ছোট ভাই কেরানীহাট ন্যাশনাল কম্পিউটার এন্ড প্রিন্টাসের মালিক এহসানুল হক (৩০) গুরুত্বর আহত হলে তাদেরকে দোহাজারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। আহতরা জানান, চালক আহত হয়নি কিন্তু আহদের হাসপাতালে না নিয়ে সে টমটম অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *