আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৮ ০০:৩৯:৩৯ || আপডেট: ২০১৯-০১-১৮ ০০:৪০:১৬
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার আলমদার পাড়ার সন্তান উপজেলা বিএনপির সি: সহ সভাপতি, ছনহরা ষোড়শীবালা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল হক তালুকদার আজ বাদে আসর চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। শুক্রবার জুমার নামাযের পর তার নিজ গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার ইন্তেকালে পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া, ছনহরা ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গণি মাইজভান্ডারী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।