আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৮ ০০:৩৩:২৪ || আপডেট: ২০১৯-০১-১৮ ০০:৩৩:২৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় স্টান্ডার্ড ব্যাংকের পক্ষ থেকে দু:স্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পটিয়ার কৃতি সন্তান আলহাজ্ব মামুন-অর রশীদ। এসময় উপস্থিত ছিলেন কুসুমপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চু, শওকত আকবর মেম্বার, আবদুল আজিজ মেম্বার, আবু হেনা, জাবেদ মেম্বার, ওসমান গণি মেম্বার, ইউনুচ মেম্বার, খুরশিদা মেম্বার প্রমুখ।
এতে প্রধান অতিথি বলেন, শীতার্ত মানুষেরা আমাদের সমাজের বাইরের কেউ নয়, তাদের এ দু:সময়ে পাশে দাঁড়িয়ে সকলের উচিত নৈতিক দায়িত্ব পালন করা। তিনি সকলকে দু:স্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।