শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৮ ২৩:৩৮:২৩ || আপডেট: ২০১৯-০১-১৮ ২৩:৩৮:২৩
শংকর চৌধুরী,খাগড়াছড়ি : পাহাড়ি জনপদ পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকার শীতার্ত মানুষদের পাশে দারিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “পজেটিভ থিংকার্স”। এ অঞ্চলের দরিদ্র পীড়িত ও পিছিয়ে পড়া এলাকার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণিপেশার তরুণদের সম্মিলিত সৃজন ও কর্ম উদ্যোগ ‘পজেটিভ থিংকার্স’ নামে এই সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনটি। শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ব্যাঙমারার ত্রিপুরা পল্লীর চার শতাধিক দরিদ্র পীড়িত মানুষের মাঝে শীতবস্ত্র ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। 
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রোকসানা পারভীন। এতে বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান, ডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল আলম, মোঃ শাখাওয়াত হোসেন, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ) মোঃ জাকির হোসেন ও পজেটিভ থিংকার্সের কো-অর্ডিনেটিং ভলান্টিয়ার জিকু চৌধুরী প্রমুখ। শীতবস্ত্র বিতরণকালে সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধনি অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রোকসানা পারভীন বলেন, পজেটিভ থিংকার্সের এ উদ্যোগ দুর্গম জনপদে উষ্ণতা ও ভালোবাসা ছড়াবে। ভবিষ্যতেও এই তৎপরতা অব্যাহত রাখারও অনুরোধ জানান তিনি। এসময়, পজেটিভ থিংকার্সের ভলান্টিয়ার বিপাশা দাশ, ভলান্টিয়ার মমতাজ জাহান, খাগড়াছড়ি যুব রেড ক্রিসেন্টের ইউনিট প্রধান হাফসা বেগম, সাবেক যুব প্রধান রবিউল ইসলাম, মাটিরাঙ্গা ইউনিট প্রধান মোঃ ফরিদউদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।