চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে স্কীম ম্যানেজারদের সভায় বক্তারা ৪ সমস্যা নিরসন না হলে এবার ইরি স্কীম বন্ধ রাখা হবে

প্রকাশ: ২০১৯-০১-১৮ ০০:১৯:৪৪ || আপডেট: ২০১৯-০১-১৮ ০০:২১:১২

অধীর বড়ুয়া, বোয়ালখালীঃ বোয়ালখালী উপজেলা ইরি/বোরো কৃষি সেচপাম্প ম্যানেজার কল্যাণ সমিতির অাহবায়ক কমিটির সভায় বক্তারা বলেছেন- মৌসুমী ইরি চাষে পল্লী বিদ্যুৎ এর টান্সফর্মার উঠা-নামার সময় টাকা বৃদ্ধি করণ, বিদ্যুতের মিটার/ট্রান্সর্ফার চুরি বা নষ্ট হলে স্কীম ম্যানেজার কর্তৃক ক্ষতিপূরণ দাবীকরণ, এলাকার বিভিন্ন মহল কর্তৃক অপরিকল্পিত ভাবে স্কীম এর ড্রেন বন্ধ করে গৃহ নির্মাণ ও পানি নিস্কাশনের ড্রেন ভরাট করণ, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কর্তৃক যথাসময়ে গাছের ঢাল-পালা না কাটা ও কাটার সময় টাকা দাবী করণসহ এ ৪ সমস্যা নিরসনে সংশ্লিষ্ট প্রশাসন যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এবার ইরি/ বোরো স্কীম বন্ধ রাখা হবে। ১৭ জানুয়ারী উপজেলার জোটপুকুরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা হামিদুল হক সিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ নুরুল অাবছারের সঞ্চালনায় অনুষ্টিত এ সভায় বক্তব্য রাখেন স্কীম ম্যানেজার নেতা ও সংগঠনের সসহ-সভাপতি এসএম বাবর, তুষার চৌধুরী, যুগ্ম-সাধারন নিমাই দে, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদার অালম, দপ্তর সম্পাদক মোঃ অাবদুল জলিল, অর্থ সম্পাদক মোঃ ইউনুচ, সিনিয়র সদস্য ত্রিদিপ চৌধুরী সুপল, মোঃ ইদ্রিচ, মোঃ হামিদুল হক চৌধুরী প্রমুখ। এসভায় সর্বসন্মতিতে ১১ সদস্য বিশিষ্ট বোয়ালখালী উপজেলা ইরি/ বোরো কৃষি সেচপাম্প ম্যানেজার কল্যাণ সমিতি গঠন করা হয়।

( প্রেসবিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *