চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

মানবসেবাকেই ব্রত হিসেবে নেওয়ার প্রত্যয় : পটিয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান শাহানা আকতার টিয়া

প্রকাশ: ২০১৯-০১-১৮ ০০:৩৫:৪৭ || আপডেট: ২০১৯-০১-১৮ ০০:৩৫:৪৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন যুব মহিলা লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য ও পটিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানা আকতার টিয়া।

তিনি বলেন, বর্তমানে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহর করার স্বপ্ন বস্তবায়নের লক্ষ্য কাজ করে যাচ্ছেন। আমি মনে করি এ স্বপ্ন বাস্তবায়ন তথা ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্য পূরণে দরকার তারুণ্য নির্ভর নেতৃত্ব। তাই আমি একজন তরুণ প্রজন্মের নারী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণের সহযোগি এবং মানব কল্যাণে নিজেকে নিবেদিত করার প্রত্যয় নিয়েই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক পেতে দলের কাছে মনোনয়ন পাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি পটিয়া সরকারী কলেজে ইন্টার মিডিয়েট এ অধ্যয়ন করা কালে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়ি। সেই থেকে অদ্যাবধি দলের বিভিন্ন কর্মসূচীতে অংশ নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে নারীর ক্ষমতায়ন সহ নারী বান্ধব দেশ ও সমাজ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। যার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যেই আমি নির্বাচন করতে চাই।

তিনি আরো বলেন, পটিয়ার গণ মানুষের নেতা আলহাজ্ব সামশুল হক চৌধুরী বিগত ১০ বছরে পটিয়ায় যে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করেছেন তা পটিয়ার সর্বস্তরের মানুষের কাছে প্রশংসা পেয়েছে। আমি সহ পটিয়ার তারুণ্য নির্ভর সকল ছাত্রলীগের নেতা কর্মীরা পটিয়ার সূর্য সন্তান ও কর্মবীর আধুনিক পটিয়ার রূপকার আলহাজ্ব সামশুল হক চৌধুরীর পরামর্শ ও সহযোগিতায় পটিয়াকে এগিয়ে নিতে একজন নগন্য উন্নয়নকর্মী হিসেবে কাজ করে যেতে চাই।

আমি আশা করি, বর্তমানে তিনি ৩য় বারের মত হ্যাট্রিক বিজয় পাওয়ায় পটিয়াকে উন্নয়নের অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। তাই নারী সমাজের কল্যাণ ও অবহেলিত নারীদের স্বনির্ভর করা সহ আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন পূরণের অংশীদার হওয়ার লক্ষ্য নিয়েই নৌকার বিজয়ের জন্য কাজ করে যেতে আমি সকলের দোয়া চাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকৃতপক্ষে আমি একজন ত্যাগী কর্মী হিসেবে দলের মনোনয়ন প্রত্যাশী। এক্ষেত্রে আ’লীগ বড় রাজনৈতিক দল হিসেবে অনেকেই দলের মনোনয়ন চাইতে পারে। তাই দল সার্বিক দিক বিবেচনায় নিয়ে যাকেই মনোনয়ন দেন না কেন, আমি নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্যেই কাজ করে যাবো।

তিনি পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের (অব:) ব্যাংকার মো. ইব্রাহিমের কন্যা এবং চরকানাই গ্রামের প্রবাসী আবু নাছেরের সহধর্মিনী। তিনি সকলের দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *