জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৯ ০০:১৮:০৯ || আপডেট: ২০১৯-০১-১৯ ০০:১৮:০৯
আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় শতাধিক জাল দলিলসহ জালিয়াত চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,আনোয়ারার হেটিখাইন গ্রামের আবদুস সালাম (৭০),কক্সবাজারের টেকনাফ উপজেলার মো. লোকমান (৪০) ও চন্দনাইশের হারালা গ্রামের আইয়ুব আলী (৫৫)। এ সময় তাদের হেফাজত থেকে ১১৫টি নন জুডিশিয়াল স্ট্যাম্প ও সরকারি বিভিন্ন দপ্তরের ৪৬টি নকল শীলমোহর উদ্ধার করা হয়।
এরমধ্যে জেলা প্রশাসক,জজ কোর্ট,বিভিন্ন ভ‚মি অফিস ও সাব- রেজিষ্ট্রার অফিসের শীল পাওয়া গেছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান,আনোয়ারায় একটি জালিয়াত চক্র দীর্ঘ দিন ধরে জাল দলিল সৃজনের মাধ্যমে সাধারণ জনগণকে ধোকা দিয়ে অর্থ আদায় করে আসছে। খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সরঞ্জামাদিসহ তাদের গ্রেফতার করে। শুক্রবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।