চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

কদলপুরে তিন তলা ভবণ থেকে পড়ে নির্মাণ শ্রমিক গুরুতর আহত

প্রকাশ: ২০১৯-০১-১৯ ২৩:০৬:৪৫ || আপডেট: ২০১৯-০১-১৯ ২৩:০৬:৪৫

প্রদীপ শীল, রাউজান : রাউজান কদলপুরে নির্মাণাধীন মদিনা টাওয়ারের তিন তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে। শনিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কদলপুর ইউনিয়নের সোমবাইজ্জ্যা হাট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত নির্মাণ শ্রমিক কদলপুর ইউনিয়নের ঈষান ভট্টের হাট এলাকার সিকদার পাড়ার বাসিন্দা মো. আইয়ুব আলীর পুত্র মো. ইকবাল (২০)।

স্থানীয় লোকজন জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মদিনা টাওয়ারের তিন তলায় কাজ করার সময় মাচান ভেঙে নিচে পড়ে যায় নির্মাণ শ্রমিক ইকবাল। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার সহকর্মীরা। আহত ইকবালের অবস্থা অশংকাজনক বলে জানা গেছে। নির্মাণাধীন ভবনের কন্ট্রাক্টর রুবেল বলেন, মদিনা টাওয়ারে তিন তলায় মাচান বেঁধে কাজ করার সময় মাচান ভেঙে আমাদের এক শ্রমিক আহত হয়েছে।

বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। মদিনা টাওয়ারের মালিক হাশেম মেম্বারের পুত্র ইমরান বলেন, আমাদের বাণিজ্যিক ভবন মদিনা টাওয়ারে কাজ করতে আসা এক নির্মাণ শ্রমিক ৩য় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছে। আমি আসার আগেই তাকে চমেকে নিয়ে যায় তার সহকর্মীরা। কদলপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *