চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

গাউছিয়া কমিটি মুসলমানদেরকে মু’মিন বান্দা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে : পশ্চিম পটিয়া গাউছিয়া কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিলে বক্তারা

প্রকাশ: ২০১৯-০১-১৯ ২৩:৩৫:২২ || আপডেট: ২০১৯-০১-১৯ ২৩:৩৫:২২

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পশ্চিম পটিয়া গাউছিয়া কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল গতকাল শনিবার শান্তির হাটস্থ একটি কমিউনিটি সেন্টারে সংস্থার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ছগির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দিন সবুর, প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আনোয়ারুল হক, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল হক খাঁন, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নেজাবত আলী, সেক্রেটারী মাষ্টার মুহাম্মদ হাবিব উল্লাহ, যুগ্ম সম্পাদক শেখ মুহাম্মদ সালাহ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবুল মনসুর, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মোজাফ্ফর আহমদ, দপ্তর সম্পাদক আলহাজ্ব মাষ্টার মনির আহমদ, বোয়ালখালী উপজেলার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মুন্সী, পটিয়া পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সাইফুল ইসলাম, আনোয়ারা উপজেলার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ আব্বাস উদ্দীন, পটিয়া উপজেরার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম, সাতকানিয়ার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুদ্দীন, সম্মানি উপদেষ্টা মুহাম্মদ শরীফ সওদাগর, মুহাম্মদ এনামুল হক শিকদার, আলহাজ্ব মনির আহমদ চৌধুরী, আলহাজ্ব ফারুক আহমেদ, আবু জাফর, ইঞ্জি: শহিরুল ইসলাম, মো. হারুনুর রশিদ, রায়হান উদ্দিন, আলী আবছার, এস.এম নজরুল ইসলাম, আবদুল্লাহ আল হারুন, মহিউদ্দিন, হামিদুর রহমান, শফিউল আযম বাদশা, নুরুদ্দিন খান, নুর সোবহান চৌধুরী, জাহাঙ্গীর আলম, আবদুর রহিম চৌধুরী, মাষ্টার জালাল প্রমুখ।

এতে প্রধান অতিথি বলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ ইসলামী শরীয়ত মোতাবেক প্রত্যেক মুসলমানকে মু’মিন বান্দা হিসেবে হুজুর কেবলা আল্লামা তাহের শাহ্ (ম:জি:আ:)’র নিদের্শনা মোতাবেক গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। যারা এ সংস্থার বিধিমালা মেনে জীবন গঠন করেন তারা দুনিয়া এবং আখিরাতে নি:সন্দেহে আল্লাহ কর্তৃক পুরস্কৃত হবেন। তিনি পাওয়ার মানসিকতা নয়, দেওয়ার মানসিকতায় এ সংস্থায় নি:স্বার্তভাবে কাজ করে যাওয়ার জন্য দায়িত্বশীলদের প্রতি উদার্ত্ত আহবান জানান। এতে সর্বসম্মতিক্রমে পুনরায় নির্বাচিতরা হচ্ছেন সভাপতি আলহাজ্ব ছগির চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ এয়াকুব আলী, সি. সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমদ, সহ-সভাপতি আলহাজ্ব আবু জাফর, সাংগঠনিক সম্পাদক এস.এম নুরুল ইসলাম, অর্থ সম্পাদক হামিদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *