মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০১-১৯ ২৩:২২:০৮ || আপডেট: ২০১৯-০১-১৯ ২৩:২২:০৮
চকরিয়া অফিস : একাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নিরঙ্কুশ জয় উপলক্ষে ‘বিজয় উৎসব’ উদযাপন করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। এরইমধ্যে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে মিছিলে মিছিলে ভরে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। যাদের অনেকের গায়ে রয়েছে সবুজ গেঞ্জি আর লাল টুপি। এদিন বিকাল তিনটার দিকে চকরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বিশাল জনসভায় যোগদান করেন। 
মিছিলে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওামীলীরে সহ-সভাপতি এম আর চৌধুরী, পেকুয়া আওয়ামীলীগের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, ছৈয়দ আলম কমিশনার, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, হারবাংয়ের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংঠনিক সম্পাদক চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, দপ্তর সম্পাদক আবদুল জলিল, পৌর কাউন্সিলর মুজিবুল হক, শ্রমিকলীগের সভাপতি জামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, জাফর আলম সিআইপি, যুবলীগ নেতা সালাহউদ্দিন, সাহাবউদ্দিন, আসাদুজ্জামান বাপ্পী, নুরুল হক ওরিস।