চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

চট্টগ্রাম আবাহনী লি: এর মহাসচিব এমপি সামশুল হক চৌধুরীকে আবাহনীর সংবর্ধণা

প্রকাশ: ২০১৯-০১-১৯ ২৩:৪৩:৫১ || আপডেট: ২০১৯-০১-১৯ ২৩:৪৩:৫১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম আবাহনী লি: এর মহাসচিব দেশ বরন্যে ক্রীড়া সংগঠক আলহাজ্ব সামশুল হক চৌধুরী চট্টগ্রাম-১২, পটিয়া আসন থেকে ৩য় বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম আবাহনী লি: ও চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলাআবাহনী সমর্থক গোষ্ঠীর কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে আজ তার নিজ বাসভবনে সৌজন্যে সাক্ষাত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আবাহনী লিঃ এর কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, বোরহান উদ্দিন, সাইফুল্লাহ্ চৌধুরী, কেন্দ্রীয় আবাহনী সমর্থক গোষ্ঠীর সদস্য সেলিম আসলাম সোহেল, মহানগর শাখার সভাপতি নাছির উদ্দিন মাহ্মুদ, দক্ষিণ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল মোরশেদ, উত্তর জেলার সাধারণ সম্পাদক রাশেদ খাঁন মেনন, মহানগর শাখার সাধারন সম্পাদক সুফিউর রহমান টিপু, সহ-সভাপতি আশরাফ উদ্দিন ইভান, দক্ষিণ জেলার সহ-সভাপতি মিজানুর রহমান, ক্লাব কর্মকর্তা এম.এজাজ চৌধুরী, সাইদুল ইসলাম বুলবুল ও শৈবাল দাশ প্রমূখ।

সাক্ষাতকালে আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন এ বছর হালিশহরস্থ্য ক্লাবের নিজস্ব জায়গায় শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স এর কাজ শুরু হবে এবং আগামী অক্টোবর মাসে চট্টগ্রাম আবাহনী লিঃ এর উদ্যোগে ৩য় বারের মত শেখ কামাল আর্ন্তজাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের বর্নাঢ্য আয়োজন করা হবে। এ লক্ষ্যে চট্টগ্রাম আবাহনী লি: ও আবাহনী সমর্থক গোষ্ঠীর সর্বস্থরের কর্মকর্তাকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *