চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

জানাজা সম্পন্ন, সাংসদ সহ বিভিন্ন মহলের শোক প্রকাশ : পটিয়া প্রেস ক্লাব সম্পাদকের মামা মাও: আজিজুল হকের ইন্তেকাল

প্রকাশ: ২০১৯-০১-১৯ ০০:১০:৩৩ || আপডেট: ২০১৯-০১-১৯ ০০:১০:৩৩

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার মামা, পটিয়া আমিরীয়া মল্ল বাড়ী সমাজ কমিটির সাবেক সভাপতি ও মসজিদ কমিটির মোতোয়াল্লী আলহাজ্ব মাওলানা আজিজুল হক গতকাল দুপুরে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে———-রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৪ বছর। গতকাল এশারের নামাজের পর আমির ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গনে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আবদুল মাবুদ আল কাদেরী ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আলা উদ্দিন আল কাদেরী।

জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক মেয়র নুরুল ইসলাম, আমির ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীনদের মধ্যে শাহসূফি মামুন রশিদ শাহ আমিরী, শাহসূফি কুতুব উদ্দিন শাহ আমিরী, শাহসূফি শামুন রশিদ শাহ আমরী, শাহসূফি কানুন রশিদ আমিরী, শাহসূফি ফখরুদ্দিন শাহ আমিরী, শাহজাদা আমির হোসেন আমিরী, শাহজাদা খলিলুজ্জামান শাহ আমিরী, শাহাজাদা মেহরাজুল আলম আমিরী, শাহজাদা শহিদ শাহ আমিরী, শাহজাদা ফোরকানুল হক আমিরী, আমির ভান্ডার সংসদের সম্পাদক শাহজাদা সায়েম উল্লাহ আমিরী, আমির ভান্ডার কমপ্লেক্সের সেক্রেটারী আমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনির, দোকান মালিক সমিতির উপজেলার যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল হক, পটিয়া মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আলা উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কাশেম, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মনজুরুল আলম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আমিরী তানিম, বিএনপি নেতা জসিম উদ্দিন, মনছুর আলম, লোকমান হাকিম, ক্যাব পটিয়ার সাজ্জাদ কবির আরজু সহ বিভিন্ন পেশাজীবী ও শত শত মুসল্লী শরীক হন।

জানা যায়, মরহুম আলহাজ্ব মাও: আজিজুল হক মল্ল দীর্ঘদিন ধরে স্থানীয় আমিরিয়া মল্ল বাড়ী সমাজ কমিটির সাবেক সভাপতি ও মসজিদের মোতোয়াল্লী ছিলেন। এছাড়াও তিনি তার জীবনের অধিকাংশ সময় বিভিন্ন মাদ্রাসার উন্নয়ন এবং সমাজসেবামূলক কর্মকান্ডে অতিবাহিত করেন। তার মৃত্যুতে পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী, সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক মেয়র সামশুল আলম মাষ্টার, পৌরসভা বিএনপির আহবায়ক সাবেক মেয়র নুরুল ইসলাম, জাতীয় পার্টি পৌরসভা সভাপতি সাবেক কাউন্সিলর আলহাজ্ব নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, ইসলামী ফ্রন্ট উপজেলা সভাপতি পীরজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু, সাধারণ সম্পাদক আকতার হোসেন, পৌরসভা সভাপতি শামুন রশিদ আমিরী, সাধারণ সম্পাদক আবু বক্কর, আমির ভান্ডার কমপ্লেক্সের সভাপতি শাহসূফি মাওলানা ফরিদুল আবছার শাহ আমিরী, সাধারণ সম্পাদক আমির হোসেন, পটিয়া আমির ভান্ডার সংসদের সভাপতি শাহসূফি মামুন রশিদ শাহ আমিরী, সাধারণ সম্পাদক শাহজাদা সায়েম উল্লাহ আমিরী, পটিয়া প্রেস ক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম তোহা সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *