চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

দায়িত্বশীলতার মাধ্যমে নিজ নিজ কর্ম সম্পাদনের আহবান : এমপি সামশুল হক সকাশে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন নেতৃবৃন্দ

প্রকাশ: ২০১৯-০১-১৯ ০০:০৮:০৩ || আপডেট: ২০১৯-০১-১৯ ০০:০৮:০৩

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন পটিয়া উপজেলা শাখার (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ভোকেশনাল) সভাপতি নুর মোহাম্মদ (হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়) এর নেতৃত্বে পটিয়ার মাটি ও মানুষের নেতা কর্মবীর, আলহাজ্ব সামশুল হক চৌধুরী তিন তিন বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন জেলা ও মহানগর শাখা, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক মো. আক্কাছ মিয়া, পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন, অর্থ সম্পাদক আহমদ নুর, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সিকদার, সমাজ কল্যাণ সম্পাদক মো. আবদুল গফুর, কার্যকরী সদস্য মো. সাইফুল ইসলাম প্রমুখ। এসময় এমপি সামশুল হক চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় নিয়োজিত কর্মকান্ডে শিক্ষক-কর্মচারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকান্ডে গতিশীলতা আনতে সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শিক্ষক কর্মচারীদের কল্যাণে গৃহিত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, সরকার আপনাদের পাশে আছে এবং থাকবে। আপনারা আপনাদের নিজেদের দায়িত্বের প্রতি সজাগ থেকে নিজ নিজ কাজ পরিচালনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *