আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৯ ২৩:৩৭:৪৯ || আপডেট: ২০১৯-০১-১৯ ২৩:৩৭:৪৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া সদরে চট্টগ্রামের হজ্ব সেবামূলক প্রতিষ্ঠান শাহ আমানত হজ্ব কাফেলা জলিল ম্যানশন ২য় তলায় পটিয়া শাখার নতুন অফিস উদ্বোধন ও ২২/০১/২০১৯ইং পটিয়া থেকে ওমরাহ যাত্রীদের পাসপোর্ট টিকেট সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক, শিক্ষানুরাগী ও গাউছিয়া কমিটি বাংলাদেশ পটিয়া পৌরসভার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের মুজাহেদী। মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট ডা. হাসান শহিদুল আলম, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, আলহাজ্ব কাজী আবু মুসা, আহমদ জামিল, কাজী আবদুল মোতালেব, ওমরাহ যাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন বজল আহমদ, সামশুল আলম, নবিউল হোসেন, কামরুল ইসলাম।
এতে মিলাদ কেয়াম ও মোনাজাত পরিচালনা করেন কাজী মাওলানা মুহাম্মদ মাসুম। নতুন অফিস উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন, পটিয়াবাসীর জন্য হজ্ব ওমরাহ যাত্রীদের জন্য যে সুযোগ শাহ আমানত হজ্ব কাফেলা নিয়ে এসেছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি তা গ্রহণ করে ওমরাহ হজ্ব পালনে ধর্ম প্রাণ মুসলমানদেরকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, পূর্বের যেখানে চট্টগ্রামের হজ্ব কাফেলা গুলোর মাধ্যমে হজ্ব করতে গিয়ে হয়রানির শিকার হত হাজ্বীরা। সেখানে বর্তমানে সেবার শতভাগ গ্যারান্টি দিচ্ছে পরীক্ষিত ও সফল হজ্ব কাফেলা শাহ আমানত হজ্ব কাফেলা। তিনি এ সেবা নিয়ে আসায় শাহ আমানত হজ্ব কাফেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।