আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৯ ২৩:৪১:৪৩ || আপডেট: ২০১৯-০১-১৯ ২৩:৪১:৪৩
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : চট্টগ্রাম-১২ পটিয়া থেকে তৃতীয় বারের মত বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জিরি ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে আধুনিক পটিয়ার উন্নয়নের রূপকার আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু প্রদীপ দাশ, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, পটিয়ার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব লোকমান হাকিম, কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন রাজধন, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. এজাজ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদুল ইসলাম খাঁন, সাবেক দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইদ্রিস সহ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।