চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শেষ হলো রাউজানবাসীর সম্প্রীতির মিলন মেলা

প্রকাশ: ২০১৯-০১-১৯ ০০:০৪:৫৫ || আপডেট: ২০১৯-০১-১৯ ০০:০৪:৫৫

প্রদীপ শীল, রাউজান: গতকাল ১৮ জানুয়ারি বৃহস্পতিবার আয়োজন করা হয়েছিল রাউজানবাসীর সম্প্রীতির মিলন মেলা। আয়োজক ছিলেন রাউজান থেকে চারবারের নির্বাচিত সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। এই অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল রাউজান উপজেলা আওয়ামীলীগ,যুব ও ছাত্রলীগ নেতাকর্মীরা। সহায়তা করেন উপজেলা ও পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, ইউনিয়ন, পৌরসভার জনপ্রতিনিধিগন। সম্প্রীতির এই মেলায় অংশ নিয়েছিলেন দেশের খ্যাতিমান রাজনৈতিক, সিভিল ও পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কবি, সিনিয়র সাংবাদিকসহ দেশি বিদেশি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। যোগ দিয়েছেন বেশ কয়েকজন বিদেশি অতিথিও। এই আয়োজনে আসা অতিথিদের অনুষ্ঠানস্থলে দাড়িঁয়ে বরণ করেছেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

তার সাথে ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,সাংসদ পুত্র ফরাজ করিম চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন ও ৯ নং ওয়ার্ড এর কাউন্সিলর দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। তারা বিশাল এলাকায় ঘুরে ঘুরে অতিথি আপ্যায়ন করিয়েছেন। এই অনুষ্ঠানে দেশি বিদেশি অতিথিদের কাছে পেয়ে রাউজানের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এদিন মেতে উঠে প্রাণের উচ্ছ্বাসে। প্রিয় ব্যক্তিদের কাছে পেয়ে ঘুরে ঘুরে তারা সেলফি তোলার পাশাপাশি সারা দিন গল্প করে সময় কাটান। দুপুরে খাওয়ার আয়োজন ছিল ১৫ হাজার মানুষের। বিনোদনের জন্য ছিল দেশের নামি শিল্পিদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, এলাকার পুরুষ, মহিলারা দল বেঁধে অংশ নিয়েছেন এখানে খেলাধুলায়। বিকালে আয়োজন ছিল প্রীতি ফুটবল ম্যাচ। এসব অনুষ্ঠান উপভোগ করেছেন হাজার হাজার মানুষ।

সম্প্রীতির এই মঞ্চের সঞ্চালনার দায়িত্বে ছিলেন যুবলীগ নেতা সুমন দে। অনুষ্ঠানে শেষ পর্বে ছিল র‌্যাফেল ড্র। ভাগ্যবানরা লটারীর পুরস্কার হাতে সন্ধ্যায় ফিরেছেন বাড়ীতে। রাউজানবাসী সম্প্রীতির এই অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মাঝে মঞ্চে দাঁড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আশিকুর রহমান এমপি,তার সহধর্মিনী, চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির, ফেনী থেকে নির্বাচিত সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফরাজ করিম চৌধুরী প্রমূখ। সাংসদ ফজলে করিম চৌধুরী এই আয়োজনে অংশগ্রহকারী অতিথি ও যারা অনুষ্ঠানকে সফল করতে কাজ করেছেন তাদের ধন্যবাদ জানান এবং জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *