আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৯ ২৩:৩২:২০ || আপডেট: ২০১৯-০১-১৯ ২৩:৩২:২০
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী নলিনীকান্ত মেমোরিয়্যাল ইনিস্টিটিউটের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন বিগত ১৭ জানুয়ারী ১৯ইং বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নির্বাচনের প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মইন উদ্দিন মজুমদার। সকল নির্বাচিত সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এতে ৪র্থ বারের মত পুনরায় সভাপতি নির্বাচিত হন ভাটিখাইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জাফর আহমদ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন, নির্বাচিত অভিভাবক সদস্য আবদুল মন্নান, আবদুল জব্বার, মামুনুর রশীদ, আবুল কাশেম, সংরক্ষিত মহিলা অভিভাবক বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত জয়া বড়ুয়া, শিক্ষক প্রতিনিধি গোপাল কান্তি নাথ, শিমুল কান্তি পাল, শাহনাজ আকতারসহ অন্যান্যরা।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারী ২০১৯ইং সকাল ১০ টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক সদস্য নির্বাচিত হন আবদুল মান্নান, আবদুল জব্বার, মামুনুর রশিদ, আবুল কাশেম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন জয়া বড়ুয়া। এছাড়াও এতে শিক্ষক প্রতিনিধি পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন শিক্ষক গোপাল কান্তি নাথ, শিমুল কান্তি পাল, শাহনাজ আকতার।