খলিল চৌধুরী
সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৯ ২৩:০১:৩৭ || আপডেট: ২০১৯-০১-১৯ ২৩:০১:৩৭
খলিল চৌধুরী, সৌদিআরব : “প্রবাসীদের কল্যাণে আমরা” এ শ্লোগান নিয়ে গঠিত লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব একটি ফরম পূরণ করে আপনিও হচ্ছেন এ সংগঠনের গর্বিত সদস্য। গত ১৭-জানুয়ারি রাতে পবিত্র মক্কা নগরীর সকিয়া ব্ললোক সুদাস এলাকার একটি আবাসিক হোটেল সদস্য সংগ্রহের ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা সংগঠনের যুগ্ম-আহবায়ক মোঃ-কুতুব উদ্দিনের সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক মোঃ-লোকমান হাকিমের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক খলিল চৌধুরী। 
এ ফরম পূরণ উদ্বেধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মক্কার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ব্যাংক সৌদি-প্রতিনিধি জাহেদুল ইসলাম কাইছার, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন নাছির, লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরবের যুগ্ম-আহবায়ক এনামুল হক এনাম, তারেক আজিজ চৌধুরী, শেখ মোঃ-আবদুল আজিজ। বক্তব্য রাখেন, হাফেজ মোহাম্মদ এনাম, আবদুস ছবুর, মোহাম্মদ আলম ও আবদুল মালেক প্রমুখ।
আলোচনা সভা শেষ সকিয়ায় লোহাগাড়া উপজেলার প্রবাসী সূর্য সন্তানদের ফরম পূরণের মাধ্যমে আনুষ্টানিক কার্যক্রম উদ্বোধন করেন অতিথি ও লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব সংগঠনের নেতৃবৃন্দ।