প্রকাশ: ২০১৯-০১-১৯ ০০:০২:৩৯ || আপডেট: ২০১৯-০১-১৯ ০০:০২:৩৯
রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার রাহাতিয়া দরবার শরীফের দুইদিনব্যাপী বার্ষিক ওরশের সমাপনী বুধবা র(১৬ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে। ঐদিন সকালে খতমে কোরআন মজিদ, খতমে খাজেগান, খতমে গাউছিয়া, খতমে মজমুআয়ে সালাওয়াতে রাসুল (দঃ), খতমে দালায়েলুল খায়রাত ও খতমে বোখারী শরীফের তেলাওয়াতসহ জীবন ও কর্ম শীর্ষক আলোচনা করেন বিভিন্ন বক্তারা।
আলোচনা শেষে “মদিনার টিকেট” নামে লটারির মাধ্যমে একজনকে পবিত্র হজ্বে গমনের জন্য নির্বাচিত করা হয়। লটারিতে বিজয়ী হন শিলক ইউনিয়নের সত্তারীয়া মাদ্রাসার নায়েবে সুপার মাওলানা রফিকুল ইসলাম নঈমী। মক্কা ও মদিনা শরীফে সম্পূর্ণ ফ্রি গমন করবেন তিনি। রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ ওবাইদুল মোস্তফা নঈমী বলেন, “এবার “ওরশে নঈমী নকশবন্দী’র বিশেষ আকর্ষণ ছিল “মদিনার টিকিট” পর্বটি। ওমরা হজ্বের জন্য বিজয়ীকে আমরা সম্পূর্ন ফ্রি’তে পাঠাব। দরবারের পক্ষ থেকে দেশের প্রথম এই ব্যতিক্রমী আয়োজন করতে পেরে নিজের কাছে ভাল লাগছে। ”