চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীতে পটিয়া বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল

প্রকাশ: ২০১৯-০১-১৯ ২৩:৩৯:৫১ || আপডেট: ২০১৯-০১-১৯ ২৩:৩৯:৫১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী (শনিবার) বিকেলে চট্টগ্রাম নগরীর আমানত শাহ্ (র:) মাজারে খদতে কোরান ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করা হয়। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের পটিয়া বিএনপির প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনামের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা দিবসটি পালন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম, পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম নেছার, জাহাঙ্গীর আলম, কলিম উল্লাহ চৌধুরী, সাইফুদ্দীন আহমদ, মঈনুল আলম ছোটন, রহিম উল্লাহ, হামিদুর রহমান পেয়ারু, চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদুল আলম, বখতেয়ার উদ্দিন, নাজিম উদ্দিন, মো. হাশেম, সাজ্জাদ হাসান, রবিউল হোসেন, নয়ন। দোয়া মাহফিল শেষে জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল এনাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও জনগণের কল্যাণে ভুমিকা রেখেছিলেন।

আজ এমন একটি পরিবারের সদস্যরা আজ দেশে জিম্মি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁর পুত্র আরাফাত রহমান খুকু এবং বিগত জাতীয় নির্বাচনে পটিয়াসহ সারা দেশে যেসকল নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন। তাছাড়া জেলে থাকা দলীয় নেতাকর্মীদের কারামুক্তির জন্য দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *