আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-১৯ ২৩:২৭:১২ || আপডেট: ২০১৯-০১-১৯ ২৩:২৭:১২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া বাইপাস সড়কের দুই পাশে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরন বিভাগ পটিয়া কর্তৃক ১১/০.৪ কেভি নতুন বিদ্যুৎ লাইন নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে পৌরসদরের ইন্দ্রপুল এলাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন পটিয়ার তিন বারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর থেকেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন। নিরবিচ্ছিন্ন এবং গুনগত মান সম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে তিনি ইতিহাসে নজির স্থাপন করেছেন। আজ দেশে লোডশেডিং নামের কোন শব্দ নেই। সব জায়গায় ত্রুটি বিহীন নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিন জেলা আ.লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, জেলা আ.লীগ নেতা বিজন চক্রবর্তী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ বিভাগ চট্টগ্রামের উপ-প্রকল্প পরিচালক মো. দুলাল হোসেন, নির্বাহী প্রকৌশলী রিয়াজুল ইসলাম, বিতরন বিভাগ পটিয়ার নির্বাহী প্রকৌশলী মো. মোরশেদ উদ্দিন, সহকারী প্রকৌশলী জাকের সরোয়ার খান, উপ-সহকারী প্রকৌশলী রাসেদুজ্জামান সরকার, রাজু মন্ডল, অলিউল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরন বিভাগ পটিয়ার প্রতিনিধি নাছির উদ্দিন পদ্মা, চেয়ারম্যান সরোজ সেন নান্টু, ফজলুল হক আল্লাই, আইয়ুব বাবুল, শহীদুল ইসলাম, এম এন এ নাছির, এম.এজাজ চৌধুরী, মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, ফরিদ আহমদ, কাউন্সিলরবৃন্দ যথাক্রমে গোফরান রানা, আবু ছৈয়দ, শেখ সাইফুল ইসলাম, কামাল উদ্দিন বেলাল, খোরশেদ গনি, আবদুল মান্নান, জেলা যুবলীগ নেতা নাজিম উদ্দিন পারভেজ, পৌরসভা যুবলীগ সভাপতি নুরুল আলম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সিবিএ’র সভাপতি রনজিদ কান্তি দেব, সাধারণ সম্পাদক কামরুল হাসান বাবু, শ্রমিক নেতা ইউসুফ নবী টিপু, নাজিমুদ্দিন বাহাদুর, জেলা ছাত্রলীগ নেতা তারেকুর রহমান তারেক, আবু তৈয়ব সোহেল, নিজাম উদ্দিন, কামাল উদ্দিন, বিদ্যুৎ লাইন নির্মান কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের সাইদুর রহমান প্রমুখ।