চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় ইয়াবাসহ আটক ১

প্রকাশ: ২০১৯-০১-২০ ২৩:৫২:৫৫ || আপডেট: ২০১৯-০১-২০ ২৩:৫২:৫৫

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় ২০০ পিস ইয়াবাসহ রবিউল হোসেন (২০) নামে একজনকে আটক করা হয়েছে। গত শনিবার রাত ১১টার দিকে পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। আনোয়ারা থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বারশত ইউনিয়নের পারকি বাজার এলাকায় শনিবার রাতে অভিযান চালানো হয়।

এ সময় ২০০ পিস ইয়াবাসহ রবিউল হোসেনকে আটক করা হয়। আটক ব্যক্তি উপজেলার দুধকুমড়া গ্রামের মৃত আবদুল করিমের ছেলে। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে তাকে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *