চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

আলোকিত সমাজ গড়তে সুশিক্ষা অপরিহার্য : পটিয়ায় ঝড়ে পড়া নিকেতনের শিক্ষা উপকরণ বিতরণ ও সংবর্ধণায় বক্তারা

প্রকাশ: ২০১৯-০১-২২ ০০:৫৮:১৭ || আপডেট: ২০১৯-০১-২২ ০০:৫৮:১৭

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া মুন্সেফ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সঞ্চয় সমিতি এবং সেবা ট্রাস্টের সহায়তায় প্রতিষ্ঠিত ঝড়ে পড়াদের নিকেতনে বই, শিক্ষা উপকরণ ও স্কাউটস’র জাতীয় শাপলা কাব এ্যাওয়ার্ড বিজয়ী সাদিয়া বিনতে হাকিমকে সংবর্ধণা দেওয়া হয়েছে। সংস্থার সভাপতি আবদুল হামিদ সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ আলম খোকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতি ও উপজেলার সভাপতি হাজী এম.এ ইউসুফ, উদ্বোধক ছিলেন পটিয়া পৌরসভার কাউন্সিলর বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলহাজ্ব এম. খোরশেদ গণি, বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, বক্তব্য রাখেন শাহ আলম সেলিম, মো. বাচা, জসিম উদ্দিন, আবু তৈয়ব, ফারুক লোকমান প্রমুখ।

এতে বক্তারা বলেন, ঝড়ে পড়া শিশুরা অর্থের অভাবে ইচ্ছা থাকলেও পড়তে পারে না। তাদেরকে সমিতি শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ঝড়ে পড়াদের নিকেতনে শিক্ষক নিয়োগ সহ যাবতীয় বই ও শিক্ষা উপকরণ দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্ঠা চালাচ্ছে। যা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *