মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২২ ০১:২৭:৩৬ || আপডেট: ২০১৯-০১-২২ ০১:২৭:৩৬
মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মহিলাদের জন্য এক মাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার (২১ জানুয়ারি) সকালে থেকে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিদ্যালয়টির মাঠে দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি। এ সময় প্রধান অতিথির কবক্তব্যে ইউনও কচি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়া-লেখার পাশাপাশি খেলাধুলায় শরীর বিকাশে অন্যতম হাতিয়ার। স্বাস্থ্য সঠিক রাখতে নিয়মিত শরীর চর্চা খুবই প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের খেলাধুলায়ও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রাথী অধ্যাপক মোঃ শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবদুল সাত্তার প্রমখ।